ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে যৌন উত্তেজক সিরাপ বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ২:৪২

দিনাজপুরের বিরামপুরে যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা এবং ৫ জন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৫০ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত পৌর শহরের শালবাগান (রেলগেট) এলাকায় অনুমোদনহীন এবং স্বাস্থ্য হানিকর সিরাপ বিক্রির অপরাধে বেলাল স্টোরকে ১০ হাজার, ইমরান কনফেকশনারিকে ৫ হাজার, সৌরভ স্টোরকে ৫ হাজার এবং আনোয়ার স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ‍এছাড়া মাদক সেবনের অপরাধে উপজেলার চকশুলবান গ্রামের মেহেদী হাসান, শাহাজাদপুর গ্রামের সাগর, দাসআড়া গ্রামের শাহাজান ইসলাম বাবু, মির্জাপুর মহল্লার জাকিরুল ইসলাম নামে ৪ মাদকসেবীর প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং কল্যাণপুর গ্রামের এমদাদুলকে ৯ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, যুবসমাজ ধ্বংসের অন্যতম উপদান হলো মাদকের উপকরণ মিশ্রিত যৌন উত্তেজক এসব সিরাপ। মুনাফার লোভে কিছু ব্যক্তি এসব সিরাপ অবাধে বিক্রি করে থাকেন। ওই সব ব্যবসায়ীর অপতৎপরতা রোধ ও মাদক থেকে যুবসমাজকে রক্ষায় উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা