শাহ্জালাল ইসলামী ব্যাংকের চৌমুহনী শাখা স্থানান্তরিত
উন্নত সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর চৌমুহনী শাখা ০২ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখ থেকে নতুন ঠিকানায় (জামান প্লাজা, ৩৩ ডিবি রোড, চৌমুহনী, বেগমগঞ্জ, নোয়াখালী) ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর সাধারণ সেবা বিভাগের প্রধান জনাব মাহমুদুল শামীম তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন। ২০১০ সালের ২৯ ডিসেম্বর ব্যাংকের চৌমুহনী শাখার কার্যক্রম শুরু হয়েছিল। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের এই শাখাটিকে নতুন জায়গায় স্থানান্তর করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের চৌমুহনী শাখার ব্যবস্থাপক জনাব মো: আব্দুল হান্নান, নোয়াখালী ইন্ডাস্ট্রিয়াল মালিক সমিতির সভাপতি জনাব দেলোয়ার হোসেন, আবাসন শিল্প সমিতির সভাপতি মো: শাহজাহান, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন শাখার কার্যক্রম শুরু উপলক্ষ্যে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দো’য়া মাহফিলের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন