স্বরস্বতী পুজায় রাজশাহী বরেন্দ্র কলেজে বাণী অর্চনা অনুষ্ঠিত
রাজশাহী বরেন্দ্র কলেজে সোমবার ( ৩ ফেব্রুয়ারি ) যথাযোগ্য মর্যাদায় বাণী অর্চনা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষ্যে রাজশাহী বরেন্দ্র কলেজে ১টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা এই মণ্ডপে পূজা অর্চনায় যোগ দেন ।
কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মণ্ডপ পরিদর্শনকালে অন্যদের মধ্যে গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুল ইসলাম,বিদ্যুৎসাহী সদস্য ও রাবি রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, উজ্জাপন কমিটির আহবায়ক প্রভাষক অনিমা সাহা, সদস্য দেবাশীষ সাহা, উত্তম কুমার সরকার, চৈতালী মন্ডল, মুক্তি রানী রায়, সুবোধ কবিরাজ, সীমা দাস, শুরোজিৎ গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
বাণী অর্চনার কর্মসূচিতে আরো ছিল সকাল ৯ টায় প্রতিমা স্থাপন ও পূজা অর্চনা, সকাল ১০ টায় পুষ্পাঞ্জলী এবং সন্ধ্যায় ৬.১৫ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিমা বিসর্জন করা হবে পরদিন অর্থাৎ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায়।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Link Copied