ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ই-ক্লাবের নতুন সভাপতি অন্তু করিম, সম্পাদক সোলায়মান আহমেদ জিসান


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ৫-২-২০২৫ দুপুর ২:৪৩


উদ্যোক্তাদের সংগঠন অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশের (ই-ক্লাব) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বনানী ক্লাবে এই কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা আগামী দুই বছরের জন্য সংগঠনের দায়িত্ব পালন করবেন।

নতুন কমিটিতে ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব ও জনপ্রিয় অভিনেতা অন্তু করিমকে সভাপতি এবং মো. সোলায়মান আহমেদ জিসানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এছাড়া, অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- আব্দুল্লাহ সাফি, ভাইস প্রেসিডেন্ট- স্থপতি মো. আব্দুর রহমান নিপু, ভাইস প্রেসিডেন্ট- ফাহমিদা আহমেদ বিউটি, যুগ্ম সম্পাদক- আর্কিটেক্ট অরূপা দত্ত, সাংগঠনিক সম্পাদক- মো. হাসান ইকরাম আহমেদ, প্রচার সম্পাদক- মো. দেলোয়ার হোসেন, পরিচালক- ইভেন্টস অ্যান্ড মিটআপ- কবির হোসেন, পরিচালক- মেম্বারশিপ সার্ভিস- শারমিন সাত্তার অবনী, পরিচালক- লিগ্যাল অ্যান্ড ডিসপিউট- অ্যাডভোকেট শাকিল আহমাদ, পরিচালক- ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন- আরিফুর রহমান ভূঁইয়া।

অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট অন্তু করিম বলেন, ই-ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা একসঙ্গে কাজ করবো। উদ্যোক্তাদের জন্য আরও কার্যকর নেটওয়ার্কিং ও সহায়তা সেবা চালু করাই আমাদের প্রধান লক্ষ্য।

এসময় সাধারণ সম্পাদক হিসেবে সোলায়মান আহমেদ জিসান নিজের অনুভূতি তুলে ধরেন। তিনি বলেন, আমরা একটি সুসংগঠিত, আধুনিক ও কার্যকর সংগঠন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন কমিটির সবাই মিলিতভাবে ই-ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করবে।

নতুন নির্বাহী কমিটির সদস্যরা তাদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে ই-ক্লাবকে আরও গতিশীল ও কার্যকর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহরিয়ার খান ও ডা. তৃণা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্লাবের সাবেক সভাপতি ও ইসি অ্যাডভাইজরি বোর্ড মেম্বার প্রফেসর ড. মো. শাহ আলম চৌধুরীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও গুণীজনেরা। অনুষ্ঠানে শতাধিক আমন্ত্রিত অতিথির সামনে নতুন কমিটির নাম ঘোষণা ও তাদের শপথ বাক্য পাঠ করান ই-ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. শাহরিয়ার খান।

এমএসএম / এমএসএম

শিশু হাসপাতালে মোবাইল চুরি, আনসারের তৎপরতায় হাতেনাতে আটক যুবক

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার

রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের

মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি

রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ জীবনভিত্তিক বাস্তবায়নের আহ্বান

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া

গ্রামীণ উন্নয়নের প্রাণশক্তি এলজিইডি: ক্যাডারভুক্তি সময়ের দাবি

শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব

ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর

মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করল শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ