ফেনী জেলা ক্রীড়া সংস্থার কমিটি বাতিল না হলে খেলা বর্জনের হুঁশিয়ারি
ফেনী জেলার ক্রীড়ার সাথে সম্পৃক্ত নয় এমন ব্যাক্তিদের নিয়ে গঠিত ফেনী জেলা ক্রীড়া সংস্থার বিতর্কিত এ্যাডহক কমিটি বাতিল ও জাতীয় ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপন অনুযায়ী ফেনী জেলা প্রশাসক কর্তৃক প্রেরিত এ্যাডহক কমিটি বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ফেনী জেলার সম্মিলিত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকবৃন্দ। মঙ্গলবার বেলা ১২টায় ফেনী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্রীড়া সংগঠক ইমন উল হক। এসময় তিনি বলেন বিতর্কিত কমিটি বাতিলের দাবী এর আগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে, ৭২ঘন্টার আল্টিমেটাম আজ শেষ হয়েছে। বিতর্কিত কমিটিকে,অবাঞ্ছিত করে বাতিলের দাবীতে তে আরো যৌক্তিক ও শান্তিপূর্ণ কর্মসুচি ঘোষনা করতে এ সংবাদ সম্মেলন। আগামী ৬ ও ৮ তারিখ জেলা ক্রীড়াসংস্থা সংশ্লিষ্ট ক্লাব প্রতিনিধি, খেলোয়াড়, কোচ, রেফারী ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও ৯ এবং ১০ তারিখ জনসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এবং ২১ফেব্রুয়ারী ভষা শহীদ সালাম স্টেডিয়ামে অবস্থান কর্মসুচি পালন করা হবে। তারপরও যদি দাবী না মানা হয় তখন সকল খেলা বর্জন করার হুশিয়ারি দেন
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান