ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘হাজী মুহম্মদ মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন’ -এর আহবায়ক কমিটি গঠন
ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মুহসীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘হাজী মুহম্মদ মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন’ এর ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল ০৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মুহসীন হল ছাত্র সংসদের সাবেক জি. এস সাইদ সোহরাবকে আহবায়ক এবং শেখ মোঃ নাসিমকে সদস্য সচিব পদে নির্বাচিত করা হয়।
সভায় উপস্থিত সদস্যগণ আহবায়ক এবং সদস্য সচিবসহ সকল সদস্যকে আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করেন।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ড. শামসুদ্দিন ইলিয়াস, গাজী কামরুল ইসলাম সজল, শাহীন সিদ্দিক লিটন, সুলতান মোঃ নাসির উদ্দিন, আবদুল আওয়াল খোকন, রশিদুল আলম আলম তালুকদার, মোঃ হাবিবুর রহমান, মোঃ নূরুল ইসলাম, হুমায়ুন কবীর খান, ড. শরীফুল ইসলাম দুলু, মোঃ মিজানুর রহমান খান, ড. মোঃ শওকত হোসেন, এস এম জাহাঙ্গীর কবীর, মোঃ আসফ কবীর চৌধুরী (শত), আইনুল হক বাবুল, ইলিয়াস খান, আফজাল রহমান (রিয়েল), তৌহিদুল ইসলাম টিটু, দেলোয়ার হোসেন, জাহিদ রহমান, শহিদ আলমগীর, গোলাম হাফিজ নাহীন, নাহিদ হোসেন, মঞ্জুর রশীদ বিদ্যুৎ, মকবুল হোসেন পাইক, মোঃ ফারুক (শাসন), এম এম আবদুল্লাহ আল মামুন তুহিন, মোঃ বাবুল হোসেন হাওলাদার এবং জালাল মোঃ স্বপন।
আহ্বায়ক সাইদ সোহরাব বলেছেন, আহবায়ক কমিটি নতুন প্রত্যয় নিয়ে কাজ করবে।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
Link Copied