বাকেরগঞ্জে সাবেক এমপি হাফিজ মল্লিক সহ আ.লীগের দেড় শতাধিক নেতাকর্মীর নামে মামলা
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় ছাত্র–জনতার ওপর হামলা ও মারধরের ঘটনায় বাকেরগঞ্জের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব ) হাফিজ মল্লিক ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশাসহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের এক থেকে দেড় শতাধিক নেতাকর্মীর নামে হামলার ঘটনায় মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল গ্রামের বাদল হাওলাদারের পুত্র আরিফ হাওলাদার ও হাতেম আলী সরকারি কলেজর অনার্স ৪ বর্ষ ইংরেজি বিভাগের ছাত্র বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় এ মামলা করেন।
মামলায় অন্য অভিযুক্তরা হলেন সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল অব হাফিজ মল্লিক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, হেমায়েত উদ্দিন হিমু, আমিনুল ইসলাম, আশিক শরীফ, মিঠু খান, বায়জিদ,মুন্না বিশ্বাস, আলিম খান, জাকির খান, কাওসার খলিফা, শাকিল খলিফা, আবুল হোসেন, সাব্বির খান, আকাশ খান, সুমন হাওলাদার, আরিফ হাওলাদার, সেলিম হাওলাদার, সোহেল ফকির।
মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন শেষ বরিশাল থেকে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড বিকেল ৩ টার সময় পৌঁছালে সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব)হাফিজ মল্লিক ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশার নেতৃত্বে অভিযুক্তরাসহ ১০০ থেকে ১৫০ জন অস্ত্রশস্ত্র নিয়ে অর্ধশতাধিক ছাত্র–জনতাকে হত্যার উদ্দেশ্যে মারধর করিয়া ও কোপাইয়া রক্তাক্ত জখম করে ও প্রাননাশের হুমকি দেয় এবং মোবাইলসহ নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনার ছয় মাস পর মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল সরকারি হাতেম আলী কলেজর অনার্স ৪ বর্ষ ইংরেজি বিভাগের ছাত্র আরিফ হাওলাদার বাদী হয়ে নামধারী ১৯ জনসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে অভিযুক্ত করে হামলার ঘটনায় একটি মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, ছাত্র–জনতার ওপর হামলা চালিয়ে আহত এবং ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর অভিযোগে আরিফ হাওলাদার নামে একজন শিক্ষার্থী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন