ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন ও পিঠা উৎসব অনুষ্ঠিত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৫-২-২০২৫ দুপুর ৪:৫

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার (০৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকাল ১০টায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ শামীম আহসান-এর নেতৃত্বে প্রশাসন ভবন থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান ও অতিরিক্ত গ্রন্থাগারিক মো. হাফিজুর রহমান মোল্লাসহ  
শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। 
র‌্যালি শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ শামীম আহসান বলেন, ‘গ্রন্থাগারে এসে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। অনলাইনে বই পাওয়া গেলেও নতুন বইয়ের ঘ্রাণ অন্যরকম। পড়াশোনার মাধ্যমে জ্ঞানের ভান্ডারকে আরও প্রসারিত করতে হবে। তিনি বলেন, লাইব্রেরির সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যাপারেও আমরা কাজ করে যাচ্ছি। ’
এদিকে দুপুরে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে স্বাধীনতা চত্বরের সামনে এক পিঠা উৎসব হয়েছে। বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে হরেক রকমের পিঠা সাজিয়ে রাখেন। স্টলগুলো ঘুরে দেখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শেখ রাসেল আল আহম্মেদ। অতিথিরা বিভিন্ন স্টলের পিঠা খেয়ে উৎসবকে আরও  উপভোগ্য করে তুলেন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী