মুরাদনগরে উদ্যোক্তা থেকে ভূমি দস্যু ইউনুছ
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামে উদ্যোক্তাকে পুঁজি করে দিনের পর দিন অবৈধ ড্রেজিং এর মাধ্যমে ফসলের জমির মাটি কাটতেছেন ভূমি দস্যু ইউনুছ ভূঁইয়া, দীর্ঘ তিন বছর যাবত তিনি অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমির মাটি কাটতেছেন বলে অভিযোগ করছেন স্থানীয় জনগণ।
ইউনুছ ভূঁইয়া জীবিকার প্রয়োজনে বিদেশ যান, ব্যর্থ হয়ে দেশে ফিরে আসেন, দেশে ফিরে এসে প্রথমে মাছের প্রজেক্ট তারপর বিভিন্ন ফলের প্রজেক্ট, পাশাপাশি চলছে অবৈধ ড্রেজার ব্যবসাও, বর্তমানে তিনি ১৮ একর জমি নিয়ে করছেন কুমিল্লার বৃহত্তম ফলের প্রজেক্ট যেখানে বড়ুই মাল্টা লেবুসহ চাষ করছেন নানান জাতের ফল।
তার ফলের প্রজেক্ট দেখতে বিভিন্ন সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার আসা যাওয়া করেন, প্রশাসনের লোক তার প্রজেক্টে আসা যাওয়া করার কারণে ভয়ে কোন কৃষক অভিযোগ করার সাহস করছে না।
প্রথমে অল্প জমিতে চালু করেন ড্রেজার, গর্ত বড় হতে শুরু করলে আশেপাশের জমিন ভাঙতে শুরু করে তখনই নামমাত্র মূল্য দিয়ে কৃষকদের জমি জিম্মি করে ক্রয় করে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন ইউনুছ ভূঁইয়ার ভয়ে গ্রামের কোন কৃষক প্রশাসনের কাছে অভিযোগ করার সাহস পায় না, নামমাত্র মূল্য দিয়ে আমাদের কাছ থেকে জমিগুলো কিনে নিচ্ছে জমি বিক্রি করতে রাজি না হলে বিভিন্ন ভয় ভীতি দেখায়, আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাই তিনি যেন আর কোন ফসলের জমি নষ্ট করতে না পারে।
এ বিষয়ে জানতে চাইলে ইউনুছ ভূঁইয়া বলেন পানির সমস্যার কারণে নিয়মিত ড্রেজার চালাতে পারি না আর আমি ড্রেজার মেশিন বসাইছি পরিত্যক্ত জায়গায়
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান বলেন ভূমি খেকোদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
Link Copied