ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কাল থেকে করোনার গণটিকা মর্ডানার দ্বিতীয় ডোজ শুরু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ৩:৫৯

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় কাল থেকে তিন দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডে দ্বিতীয় ডোজের মর্ডানা টিকা প্রদান করা হবে। গত আগস্ট মাসের ৭, ৮ ও ৯ তারিখে ওয়ার্ড পর্যায়ের গণটিকা কার্যক্রমে যারা মর্ডানা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তারাই শুধু এ কার্যক্রমে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন।

 সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব জানান, প্রত্যেক টিকাগ্রহীতাকে নির্ধারিত তারিখে এবং পূর্বে যে কেন্দ্রে টিকা নিয়েছেন সে কেন্দ্রে টিকা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে তারিখ বা কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই। এবারও ৩৩টি ওয়ার্ডের পূর্বের ৩৩টি কেন্দ্রের ৬৬টি বুথে টিকা প্রদান করা হবে। এতে ৬৬ জন নার্স এবং ৯৯ জন স্বেচ্ছাসেবী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ টিকা কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন। এ কাজের সফলতায় সকলের সহযোগিতা কামনা করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।

এ বিষয়ে মেয়র টিটু সকলের উদ্দেশে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যারা আছেন তাদের অনেকে দ্বিতীয় ডোজের টিকা প্রদানের তারিখ সম্পর্কে অবহিত নাও থাকতে পারেন। আমাদের সর্বত্মক চেষ্টা চালাতে হবে যেন কেউ দ্বিতীয় ডোজের টিকা থেকে বঞ্চিত না হন। আমাদের প্রাথমিক দায়িত্ব হলো নগরবাসীকে ভালো রাখা। তাই মাইকিং, মসজিদে প্রচার, ক্যাবল চ্যানেলসহ সম্ভাব্য সকল মাধ্যমে আমাদের প্রচার করতে হবে, যাতে গত মাসে ওয়ার্ডে যারা টিকা নিয়েছেন তাদের সকলকে টিকা দেয় যায়।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান