ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

এলজিইডি ক্রিম-ক্রিলিকের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৬-২-২০২৫ বিকাল ৫:২৭

১লা ফেব্রুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধিন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর কার্যক্রমের ওপর উন্নয়ন সহযোগী সংস্থা জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ-এর প্রগ্রেস রিভিউ মিশন সম্পন্ন হয়েছে। 
কেএফডব্লিউ পোর্টফোলিও ম্যানেজার জোহান্স হ্যাংগস্ট এর নেতৃত্বে মিশন প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন টেকনিক্যাল এক্সপার্ট রেইনার ক্রস, পোর্টফোলিও কো-অর্ডিনেটরি আরবান ডেভেলপমেন্ট এসকে তৌহিদুর রহমান। মিশন টিম গত ১-৩ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। ৬ ফেব্রুয়ারি প্রগ্রেস রিভিউ মিশন এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ আব্দুর রশীদ মিয়া এর সঙ্গে ক্রিম-ক্রিলিক বিষয়ে আলোচনা করেন। এছাড়াও রিভিউ মিশন স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), ইকোনমিক রিলেশন্স ডিভিশন (ইআরডি) ও জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড) এর সঙ্গে ক্রিলিকের কার্যক্রম ও আগামী সম্ভাবনা সম্পর্কীয় আলোচনা করেন।  
৬ ফেব্রুয়ারি রিভিউ মিশন এলজিইডির কর্মকর্তা ও পরামর্শকবৃন্দের সঙ্গে ক্রিলিকের অগ্রগতি, করণীয় ও ভবিষৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। একইদিন ডিসপোসিশন ফান্ড সংক্রান্ত কর্মশালার মাধ্যমে কেএফডব্লিউ এর রিভিউ মিশন সম্পন্ন হয়। কর্মশালায় অনলাইনে যোগদেন কেএফডব্লিউ-এর টেকনিক্যাল এক্সপার্ট জোয়াকিম ট্রেডে। রিভিউ মিশনে এলজিইডির পক্ষে প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক ডিরেক্টর মোঃ আনোয়ার হোসেন, ক্রিম প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফ হোসেন, সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীবৃন্দ।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন