ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ
মাদারীপুর জেলার শিবচরে মিজান কাজী(২০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিজান উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাঁচিকাটা এলাকার লাভলু কাজীর ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক ছিল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি)সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর মোড় সংলগ্ন একটি ইটের ভাটার পাশের ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় ভ্যানচালক যুবক মিজান। এরপর আর বাড়ি ফিরে যায়নি। শুক্রবার সকালে ওই এলাকার ইটের ভাটার পাশের একটি ভুট্টা ক্ষেতে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে যাত্রী নিয়ে কাঁঠালবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়ার পর নিখোঁজ থাকে। মিজানের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এর পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে কাদিরপুর ইউনিয়নের ভুট্টা ক্ষেতের মধ্যে গলাকাটা লাশ পাওয়া যায়।
নিহতের মা মা মলিনা বেগম বলেন,'আমরা ছেলেটা ভ্যান চালায়। সন্ধ্যার পরে যাত্রী নিয়া কাঁঠালবাড়ী যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আইলো না আমার ছেলে।'
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.রতন শেখ জানান,'খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি শিবচর উপজেলার পাঁচ্চর সংলগ্ন রেললাইনের পাশ থেকে আরেক ভ্যানচালক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ভ্যান ছিনতাইয়ের জন্যই এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত