ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

অবৈধ ইটভাটা ও কৃষি জমির মাটিকাটা বন্ধে এলাকাবাসীর মানববন্ধন


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ৮-২-২০২৫ দুপুর ১২:৪০

"অবৈধ মাটিকাটা বন্ধ কর, তিন ফসলি জমি বাঁচাও" স্লোগানে মানিকগঞ্জের সিংগাইরে অবৈধ ইটভাটা ও কৃষি জমির মাটিকাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে স্থানীয় গ্রামবাসী।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকেলের দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চক চালিতাপাড়া এলাকার আব্বাস মার্কেট মোড়ে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চান্দহর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ তরিকুর রহমান আলাল, জামির্ত্তা ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি: আবু সায়েম, চক চালিতা পাড়া এলাকার মোঃ জানু খা, হামলায় ভুক্তভোগী মোঃ শাহজাহান, মোঃ আব্বাস আলী প্রমুখ।

মোঃ তারিকুর রহমান আলাল বলেন, ফ্যাসিবাদ সরকারের দোসরদের যোগসাজশে মাধবপুর, বার্তা, রিফায়েতপুর ও চালিতাপাড়া চকে তিন ফসলি জমির উপর ইটভাটা গড়ে তুলে চাষাবাদযোগ্য জমি ধ্বংস করেছে। গড়ে উঠেছে মাটি কাটার সিন্ডিকেট। চাষাবাদযোগ্য জমি থেকে মাটি কাটার ফলে কমে গেছে ফসল উৎপাদন।

মানববন্ধনে অন্য বক্তারা তিন ফসলি কৃষি জমির মাটিখেকো মাটি ব্যবসায়ীদের বিভিন্ন সময় অত্যাচারের কথা তুলে ধরেন। তারা বলেন, জমির মালিকরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করলে তারা বাড়িতে এসে হামলা চালায়।

স্থানীয় মামুন মেম্বারসহ তার সহযোগীরা গত বৃহস্পতিবার গভীর রাতে মাটি কাটার চক্রটি চালিতাপাড়া গ্রামের শাহজাহান ও জানুর বাড়িতে হামলা করে ভাঙচুর চালায় বলে জানান বক্তারা। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী মিলে হামলাকারীদের প্রতিরোধ করেন। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে গিয়েও কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ করেন। প্রতিবাদকারীরা এই মাটিকাটা বন্ধে তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবেন বলেও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান।

এসময় চান্দহর ইউনিয়নের মাধবপুর, বার্তা, রিফায়েতপুর ও চালিতাপাড়াসহ বিভিন্ন এলাকার জমির মালিক, সচেতন নাগরিকসহ তিন শতাধিক এলাকাবাসি মানববন্ধনে অংশ নেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত