নোয়াখালীর কবিরহাটে গণ পিটুনিতে চোরের মৃত্যু
নোয়াখালীর কবিরহাটে চুরি করতে এসে রাতের আঁধারে স্থানীয়দের গণপিটুনিতে বেচু নামের এক চোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ছবির পাইক গ্রামের ধুমচর-ছবির পাইক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এঘটনা ঘটে।
নিহত চোর জহির উদ্দিন বেচু (৪০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর লামছি গ্রামের নাটাই মোস্তফার বাড়ির মৃত মোস্তফার ছেলে।
সরজমিনে গিয়ে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে প্রথমে মসজিদের তালা ভাংতে চেষ্টা করলে মসজিদের ইমাম সজাগ হয়ে গেলে চোর সেখান থেকে চলে যায়। পরবর্তীতে মসজিদের পাশে একটি ছোট চায়ের দোকানে চুরি করতে ডুকার বিষয় আঁচ করতে পেরে ইমাম তার মুঠোফোন থেকে আশপাশের লোকজনকে কল করে জানালে মুহর্তেই এলাকার লোকজন বেরিয়ে আসলে মসজিদ সংলগ্ন দোকান থেকে চোরকে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয়দের দাওয়া করে। দাওয়া করার সময় চোর মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা উত্তেজিত হয়ে চোরকে গণধোলাই দিলে গুরুত্বর আহত হয়। পরে সকালে আহত অবস্থায় তাকে হসপিটালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এঘটনার বিষয়ে নিহত জহির উদ্দিন বেচুর এলাকার ইউপি সদস্য হানিফ মেম্বার জানান, ছেলেটি খুটিনাটি চুরি করে, তবে বড় ধরণের কোন চুরি করেনা। এই ইউপি সদস্য আরো বলেন, তার কিছুটা মানসিক সমস্যাও ছিলো।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছোট খাটো চুরির ঘটনায় এভাবে কাউকে হত্যা করা আইনত অপরাধ। পুলিশসহ আমি সরজমিনে গিয়েছি। ঘটনার তদন্ত চলছে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান, তদন্ত শেষে পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু