ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাকৃবিতে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৮.৪২ শতাংশ


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-২-২০২৫ দুপুর ৪:১২

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৮ দশমিক ৪২ শতাংশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বাকৃবি কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।

এ বছর বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ এবং পশুপালন অনুষদের আওতাধীন তিনটি অঞ্চলের মোট ২২টি কক্ষে ১,২৯৬ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করা হয়। পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে উপস্থিত ছিলেন ১,১৪৬ জন শিক্ষার্থী। এতে উপস্থিতির হার ছিল শতকরা ৮৮ দশমিক ৪২ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন।

ভর্তি পরীক্ষা চলাকালীন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন, ডিন কাউন্সিলের আহবায়ক  অধ্যাপক ড. মো: জয়নাল আবেদীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাইফুল্লাহ ও প্রক্টোরিয়াল বডির অন্যান্য সদস্যরা।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ সম্পর্কে অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন বলেন, ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়েছে।  

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা