গাজীপুর সাংস্কৃতিক জোটের জমকালো অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গাজীপুর সাংস্কৃতিক জোটের কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ীর মাঠে কমিটির অভিষেক উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক আবিদ হোসেন বুলবুল'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত ওসমান সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুস সালাম, কোনাবাড়ী থানা বিএনপি'র সাধারণ সম্পাদক বাবুল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মাসুম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম ইমরান রেজা, সদর মেট্রো থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম রনি, মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য মহিবুর রশিদ মারুফ, এডভোকেট নুরুল কবির শরীফ, কাশিমপুর থানা ছাত্রদলের সভাপতি এরশাদ সরকার প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব ও সংগঠনের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ। অনুষ্ঠানের শুরুতেই গাজীপুর সাংস্কৃতিক জোটের পরিচালনা পরিষদের অভিষেক সম্পন্ন হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- মোঃ কামরুজ্জামান, অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, ইঞ্জি. মো. মাসুদ রানা, মো. গোলাম রসূল দিনার, মো. আব্দুল মান্নান, মো. মেহেদী হাসান সিরাজ, অধ্যাপক আবুল হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান ও এ প্রজন্মের সংগীতশিল্পী আয়েশা জেবীন দিপা। এছাড়াও অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিলো দলীয় নৃত্য পরিবেশন। পরে ভবিষ্যতে আরও সুন্দর আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ