গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গুলিবিদ্ধ
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে এসে একজন দুর্বৃত্ত তাকে গুলি করে। গুলিবিদ্ধ সমন্বয়ক মোবাশ্বের হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়।
এর আগে শুক্রবার রাতে গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল ছাত্র-জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাঁদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি, ছাত্র-জনতার ওপর হামলাকারীরা ক্ষমতাচ্যুত সরকারের সমর্থক। তাদের গ্রেপ্তারের দাবিতে শনিবার গাজীপুরে সমাবেশও করেছে তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের পর গাজীপুরসহ সারাদেশে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপারেশনের নাম দেওয়া হয়েছে "ডেভিল হান্ট"।
মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্রজনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসী দমনে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শনিবার থেকেই গাজীপুরে শুরু হবে অভিযান। পরে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ