নাটোর জেলার চারটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী চূড়ান্ত ঘোষণা
জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও নাটোরের চারটি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
নাটোর -১ ( লালপুর, বাগাতিপাড়া ) জামায়াত মনোনীত লালপুর উপজেলা আমীর এবং লালপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আবুল কালাম আজাদ।নাটোর ২- (নাটোর সদর- নলডাঙ্গা ) মনোনীত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নাটোর জেলার নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী।নাটোর-৩ (সিংড়া) মনোনীত হয়েছেন জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান ।
নাটোর-৪ (গুরুদাসপুর -বড়াইগ্রাম) জামায়াত মনোনীত সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম।এদিকে, সংসদ সদস্য প্রার্থী হিসেবে নাটোর জেলার চারটি সংসদীয় আসনে জামায়াতের ইসলামী মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে দলটির তৃণমূলের নেতাকর্মীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নাম ঘোষণার পর থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় প্রার্থীদের ছবি পোস্ট করে দলের তৃণমূলের নেতাকর্মীরা অভিনন্দন জানাচ্ছেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম