ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাব অ্যাওয়ার্ড পেলেন ডন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১০-২-২০২৫ দুপুর ১:৮

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ড পেলেন সংগীতশিল্পী এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।দেশের ক্রীড়াবান্ধব করপোরেট প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ডন। জনপ্রিয় এই ক্রীড়া সংগঠক ওয়ালটনের মাধ্যমে দেশের অবহেলিত ফেডারেশনগুলোকে পৃষ্ঠপোষকতা করে নিজেকে এবং নিজ প্রতিষ্ঠানকে যেমন অনন্য উচ্চতায় নিয়ে গেছেন; তেমনি গানের ভুবনে পা রেখে একের পর এক সাফল্যের পদচিহ্ন এঁকে চলেছেন।

সংগীতে অসামান্য অবদানস্বরূপ ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত হন ডন। এর মাধ্যমে নামের পাশে সাফল্যের আরো একটি পালক যুক্ত হলো। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ডনের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। সংগীত বিভাগে ডন ছাড়াও সায়েরা রেজা, শাহরিয়ার রাফাত, ইথুন বাবু, এফ এ সুমনের মতো জনপ্রিয় শিল্পীরাও এই পুরস্কারে ভূষিত হয়েছেন।

চলচ্চিত্র বিভাগে আজীবন সম্মাননা দেয়া হয় আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, আনোয়ারা বেগম ও মিশা সওদাগরকে। এছাড়া মেহজাবীন চৌধুরী, কুসুম সিকদার, রোশান, আনিকা কবির শখ, মিথিলা, রাশেদ মামুন অপু, ইমন, সাদিয়া জাহান প্রভাকে পুরস্কার দেয়া হয়।  পুরস্কার প্রাপ্তির পর অভিব্যক্তি প্রকাশ করে কণ্ঠশিল্পী ডন বলেন, “সংগীতে এটাই প্রথম নয়, এর আগেও একাধিক পুরস্কার পেয়েছি। তবে এবারের পুরস্কার আমাকে সংগীতের প্রতি আরো বেশি উৎসাহিত করবে। নতুন কিংবা মৌলিক গান সবাইকে উপহার দেয়ার ব্যাপারে আগ্রহী করে তুলবে।”
পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাংবাদিক নেতা ইরফানুল হক নাহিদ, ট্রাবের সভাপতি কাদের মনসুর, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পন প্রমুখ।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন