ধনবাড়ীতে পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন বর্জন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই শ্লোগানকে সামনে রেখে - টাংগাইলে ধনবাড়ী উপজেলার সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন প্লাস্টিক ও পলিথিন বর্জন এবং পরিবেশ সুরক্ষা সংক্রান্ত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকার সময় সরকারি নওয়াব ইনস্টিটিউশন এর আয়োজনে স্কুল মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা এস এম আব্দুল আলীম এর সঞ্চালনায় , সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মোঃ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মুহাম্মদ বাবুল হাসান। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মুহাম্মদ বাবুল হাসান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ বলেন, -পলিথিন আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। স্বাভাবিকভাবে পলিথিন পঁচনশীল নয়। ব্যবহৃত পলিথিনের পরিত্যক্ত অংশ দীর্ঘদিন অপরিবর্তিত ও অবিকৃত থেকে মাটি, পানি ইত্যাদি দূষিত করে। পলিথিন মাটির উবর্বরতা হ্রাস করে ও মাটির গুনাগুন পরিবর্তন করে ফেলে। পলিথিন পোড়ালে এর উপাদান পলিভিনাইল ক্লোরাইড পুড়ে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়ে বাতাস দূষিত করে পলিথিনের ব্যাগ ও অন্যান্য জিনিস শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ‘ এ ব্যাপকভাবে ব্যবহারে সারাদেশে খাল-বিল, নদী-নালা থেকে শুরু করে সমুদ্র্র পর্যন্ত প্লাস্টিক ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। খাল-বিল ও অন্যান্য জলাশয়ে যাচ্ছে এবং মাছের মাধ্যমে মানবদেহে প্রবেশ করছে। আর এর ফলে চর্মরোগসহ মারাত্মক ক্যান্সার পর্যন্ত হচ্ছে। তাই এখন থেকেই আমরা পলিথিন ও প্লাস্টিক ব্যাবহার থেকে বিরত থাকি।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ