ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

অপারেশন ডেভিল হান্ট অভিযানে ঈশ্বরদীতে ছাত্রজনতার আন্দোলনে হামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১০-২-২০২৫ দুপুর ৪:৪২

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে ঈশ্বরদী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মশুরিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। যুবলীগ নেতা আব্দুল মতিন ঈশ্বরদী পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং শহরের মশুরিয়া পাড়া এলাকার মৃত রহমত আলীর ছেলে। পুলিশ জানায়, সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে মতিনকে গ্রেপ্তার করা হয়। তিনি ঈশ্বরদী থানার মামলা নম্বর ১০(৮)২৪-এর পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তারের পর রোববার সন্ধ্যায় তাকে আদালতে হাজির করা হয় এবং পরে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ