পাবনায় ট্রলির ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত
পাবনা সাঁথিয়া উপজেলায় ইট বোঝায় ট্রলির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ জন যাত্রী নিহত ও ২জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের মহিষকোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বগুড়া জেলার শেরপুর উপজেলার পুকুরা পাড়া এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মামুন হোসেন (৩২) ও পাবনার আমিনপুর থানার চর কান্দি এলাকার প্রশান্ত মিস্ত্রীর স্ত্রী ননিতা রাণী (৪৫)। আহতদের পরিচয় পাওয় যায়নি। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, সিএনজিটি পাবনার কাশীনাথপুর থেকে যাত্রী নিয়ে বেড়ার দিকে যাচ্ছিল। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছুলে পেছন থেকে ইট বোঝাইকৃত একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং দুইজন আহত হন। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার কওে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রলিসহ চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি জানান।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ