ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র

‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১১-২-২০২৫ দুপুর ৩:২৬

অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, ঢাকা উত্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৫) “তারুণ্যের পদাবলী, তারুণ্যের জয়” প্রতিপাদ্যকে সামনে রেখে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা,  চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র (ঢাকা উত্তর)-এর সহকারী পরিচালক ইসরাত জাহান মারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বক্তারা অটিজম ও এনডিডি আক্রান্ত ব্যক্তিদের জন্য সমন্বিত সেবা প্রদান, সামাজিক স্বীকৃতি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও, আগামীর বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও বক্তারা যুব সমাজের ভূমিকা, তাদের সুযোগ-সুবিধা, এবং বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। বিশেষত, অটিজম এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার (এনডিডি) নিয়ে আরও বেশি সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম এবং পরামর্শ দেওয়া হয়।

সভায় অটিজম এবং এনডিডি নিয়ে কাজ করার প্রতি আগ্রহী সকলের প্রতি আহ্বান জানানো হয় যাতে তারা সক্রিয়ভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারেন। এ ছাড়া, অনুষ্ঠানে অটিজম ও এনটিডি সেবাদান কেন্দ্রের সেবাসমূহ এবং ভবিষ্যতে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া  শিশুদের মাঝে পুস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন