ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

রংপুর অঞ্চলে প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি বিনিয়োগ (চেক) বিতরণ করল


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১১-২-২০২৫ বিকাল ৫:৩১

দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপি’র প্রবৃদ্ধি অর্জন, বৈশ্বিক কারণে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কৃষি খাতে পর্যাপ্ত বিনিয়োগ প্রবাহ ও দেশের আমদানী বিকল্প খাদ্যে স্বয়ংস¤পূর্ণ হবার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে শস্য চাষের জন্য সেবা এগ্রোটেক এবং সীড লিমিটেডের সহযোগিতায় রংপুর অঞ্চলে চারটি জেলার প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ১০ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে ৪ নং ভাংনী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, মিঠাপুকুর, রংপুর-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের নির্বাহী পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিনিয়োগ গ্রহীতাদের মধ্যে উক্ত বিনিয়োগের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান জনাব মোঃ আবদুর রহিম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএমই ও কৃষি বিনিয়োগের ইউনিট ইনচার্জ জনাব মোঃ রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে রংপুর অঞ্চলে চারটি জেলার ৫২ জন কৃষকদের মাঝে ৬৫.০৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের পরিচালক জনাব মোঃ ওবায়েদ উল্লাহ্ চৌধুরী, অতিরিক্ত পরিচালক মোঃ মিরাতুর রহমান চৌধুরী, ৪ নং ভাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, সেবা এগ্রোটেক এবং সীড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী বোরহান আমীন ও ব্যাংকের অত্র অঞ্চলের ৪ টি শাখার ব্যবস্থাপকবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন