ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

অপহরণের দুই ঘন্টা পর শিশু শিক্ষার্থী উদ্ধার, আটক ১


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১১-২-২০২৫ রাত ১১:২

অপহরণের দুই ঘণ্টা পর গাজীপুর থেকে অপহৃত এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কালনী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করা হয়।

আটককৃত অপহরণকারী হলো- গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বলদা এলাকার রুহুল আমিনের ছেলে নাঈম হোসেন (১৮)। অপহৃত শিশু শ্রেষ্ঠ হোসেন আরব (৮) একই উপজেলার মারতা এলাকার ও হাবিব জেনারেল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান হাবিবুর রহমানের ছোট ছেলে।

পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর উত্তর ছায়াবিথী এলাকার মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার সামনে থেকে বিকাল তিনটার দিকে অপরনকারীরা শিশু শিক্ষার্থী মোঃ শ্রেষ্ঠ হোসেন আরব'কে অপহরণ করে নিয়ে যায়। পরে এ ঘটনা পুলিশকে জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় বিকাল দুই ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়।

এ বিষয়ে সদর থানার সাব-ইন্সপেক্টর ইয়াসিন আরাফাত জানান, জিএমপি সদর থানা জোনের সহকারী কমিশনার মো: দিন-ই-আলমের দিকনির্দেশনা আমি ও এএসআই আব্দুর রশিদসহ সঙ্গীয় ফোর্স বিকাল তিনটায় অপহৃত শিশু দুই ঘন্টা অভিযান চালিয়ে পাঁচটার মধ্যে উদ্ধার ও একজন অপহরণকারীকে আটক করা হয়েছে। আরো অধিকতর তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত