সাউথইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন মেহেদী হাসান মিরাজ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সাউথইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে স্নাতক ডিগ্রির জন্য ভর্তি হয়েছেন। তিনি মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন।
ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন মেহেদী হাসান মিরাজকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ইসলাম বলেন, মিরাজের একাডেমিক ও ক্রীড়া জীবনের প্রতি তার নিষ্ঠা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা তার শিক্ষাজীবন ও খেলাধুলার মধ্যে সফল ভারসাম্য রক্ষার জন্য শুভকামনা জানাই। আমি আশা করি তিনি খেলাধুলার মত পড়াশোনাতেও শিক্ষার্থীদের জন্য আদর্শ হয়ে উঠবেন।
মেহেদী হাসান মিরাজ তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "শিক্ষা সবসময়ই আমার ও আমার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমি সাউথইস্ট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী হতে পেরে গর্বিত।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন