ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে দলিলের বালাম ও নথিপত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১২-২-২০২৫ বিকাল ৫:৩৫

ফরিদপুরের মধুখালী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত ১৯৮৫ সাল হতে ২০১০ সালের দলিলের বালাম ও নথিপত্র  মধুখালী সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুম থেকে ফরিদপুর জেলা রেকর্ডরুমে স্থানান্তরের প্রতিবাদে সুধি সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
মধুখালী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন গোলাম শারাফাত শরৎ সেতু।
১২ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী সাব-রেজিস্ট্রি অফিসের সামনে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনগণসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে মধুখালী সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত দলিলের বালাম ও নথিপত্র মধুখালীতেই  রাখার দাবী করে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, দলিল লেখক মো. রাকিবুল ইসলাম, মেহেদী হাসান, মো. মিলন মোল্লা, স্ট্যাম্প ভেন্ডার মেহেদী হোসেন পলাশ, সুধি সমাজের পক্ষে মো. আখের আলী ও মোহাম্মদ কালাম মোল্লাসহ প্রমুখ।
বক্তাগণ তাদের  বক্তব্যে বলেন মধুখালী সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমের বালাম ও নথিপত্র ফরিদপুর জেলা রেজিস্ট্রি অফিসে স্থানান্তর করা হলে স্থানীয় জনগণকে ভোগান্তিতে পড়তে হবে। বিশেষ করে জমি সংক্রান্ত বিভিন্ন কাজে সাধারণ মানুষকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হবে। তারা বালাম ও নথিপত্র স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। 

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত