কাউনিয়ায় ইসলামিক বাংলাদেশ এর কর্মশালা অনুষ্ঠিত
ইসলামিক রিলিফ কানাডা অর্থায়নে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত রংপুরের কাউনিয়ায় গ্রামীণ নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে টেকসই জীবিকা নির্বাহ প্রকল্প (সীড) এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হকের সভাপতিত্বে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাকক্ষে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার ডা. মো. কামরুল ইসলাম। সভায় সীড প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেটর শাহজাদা মুহাম্মদ শরিফ ইসলামিক রিলিফ বাংলাদেশের ভিশন, মিশন এবং মুল্যবোধ ও সীড প্রকল্পের উদ্দেশ্য, মূল কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় প্রকল্পের বিভিন্ন স্থির ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সীড প্রকল্পের সহকারি সুরক্ষা এবং অন্তর্ভুক্তি কর্মকর্তা শারমিন সুলতানা। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ইসলামিক রিলিফ বাংলাদেশ একটি আন্তর্জাতিক ত্রাণ ও উন্নয়ন সংস্থা হিসেবে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়ে দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন তথা দারিদ্রতা হ্রাসের লক্ষ্যে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় রংপর জেলার দুই উপজেলার চারটি ইউনিয়নে দুই হাজার পরিবারের ভাগ্য উন্নয়নে কাজ করছে। এরমধ্যে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে এক হাজার দরিদ্র ও অতিদরিদ্র পরিবারগুলো দ্রুতই তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে এর কার্যক্রম শুরু হয়েছে। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ঈমাম, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সীড প্রকল্পের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে