সিংগাইর অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আনন্দঘণ ও উৎসবমুখোর পরিবেশে মানিকগঞ্জের সিংগাইরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ক্লাব চত্বরে এই খেলা অনুষ্ঠিত হয়।
টানটান উত্তেজনাপূর্ণ চুড়ান্ত খেলায় মাসুদ-জীবন জুটি চ্যাম্পিয়ন ও মোয়াজ্জেম-সেলিম জুটি রানার্সআপ হন। এছাড়া এ রাতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের অংশগ্রহনে একটি প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ ও সাবেক সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান জুটি চ্যাম্পিয়ন ও সাবেক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আব্দুল কাইয়ুম খান ও স্থানীয় ব্যবসায়ী মো: সহিদুল হক খান জুটি রানার্সআপ হন।
এদিন রাত সাতটায় টুর্নামেন্টের চুড়ান্ত খেলা শুরু হয়ে ১১টায় শেষ হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিপন দেবনাথ। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ জুটিকে ট্রফি ও অন্যান্য সকল খেলোয়ারদের হাতে সম্মাননা স্বারক তুলেদেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান ও খেলা পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মো: হাবিবুল বাশার চৌধুরী ও উপজেলা উপসহকারি প্রকৌশলী নজরুল ইসলাম।
এসময় সহকারি কমিশনার (ভূমি) হাবিবুর রহমান, সাবেক সহকারি কমিশনার (ভূমি) মো: আব্দুল কাইয়ুম খান, সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান, থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো: জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক ওসি জিয়ারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো: আহাদি হোসেন, উপজেলা উপসহকারি প্রকৌশলী মাহবুবুল ইসলাম, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, সিংগাইর ইটভাটা মালিক সমিতির সভাপতি ইলিয়াছ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও কোষাধক্ষ মোয়াজ্জেম হোসেনসহ ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়