গাজীপুরে কাশেমের দাফন সম্পন্ন, হত্যার বিচার ও আওয়ামিলীগ নিষিদ্ধের দাবি
গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আবুল কাশেমের দাফন সম্পন্ন হয়েছে। রাজবাড়ীর মাঠে জানাজায় দ্রুত সময়ের মধ্যে হত্যার বিচার ও আওয়ামিলীগ নিষিদ্ধের দাবি করেছেন শিক্ষার্থী ও সব রাজনৈতিক দলের নেতারা। দ্বিতীয় দফা জানাজা শেষে লাশ গাজীপুর মহানগরের গাছা থানাধীন দক্ষিণ কলমেশ্বরে তার বাড়িতে নেওয়া হয় এবং সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টা ৩৫ মিনিটে গাজীপুরের রাজবাড়ি মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য দেন।
এসময় রাজবাড়ীর মাঠে শহীদ আবুল কাসেমের দ্বিতীয় জানাযায় উপস্থিত হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ফ্যাসিবাদ গত ১৫ বছর পুলিশকে জনগণের বিপক্ষে ব্যবহার করেছে। আমরা অঙ্গীকার করছি, যারা জনগণের কাজ করবে পুলিশ তাদেরই পাশে থাকবে। কখনো যদি ফ্যাসিবাদ মাথাচারা দেয় জনগণকে সঙ্গে নিয়ে পুলিশ তা রুঁখে দিবে।
জানাজা শুরুর আগে আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাশেদ, কেন্দ্রীয় সদস্য ইমতিয়াজ আহমেদ তানভীর, নয়ন দেওয়ান, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. হোসেন আলী, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাড. মেহেদী হাসান এলিস, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির আহমেদ, গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের আমীর সালাহ উদ্দিন আইউবী, গাছা থানা জামায়াতের আমীর নিয়াজ উদ্দিন, ছাত্র অধিকারের নেতা ফরিদুজ্জামান জাহিদ, ইসলামী ছাত্রশিবির জেলা কমিটির সভাপতি রেজাউল করিম প্রমুখ।
কাসেমের জানাজায় বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রীয় কমিটি সদস্য সচীব আরিফ হোসেন, গাজীপুর মহানগর বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক আব্দুল্লাহ আল মুহিম, মহসিন, আলামিন। এছাড়াও বিএনপি, জামায়াত, পুলিশ বিভাগ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শত শত মানুষ জানাজায় অংশ নেন। জানাজা পরিচালনা করেন হেফাজত ইসলামের গাজীপুর জেলার যুগ্ম সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত