ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়া রূপালী লাইফ ইন্সুরেন্স মডেল সার্ভিস সেল এর জিএম রাকিবুজ্জামানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৩-২-২০২৫ বিকাল ৫:৪২

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার রুপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির  মডেল সার্ভিস সেল এর ইনচার্জ রাকিবুর জামান বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি গরীব অসহায় দুঃস্থ মানুষের কাছ থেকে বীমা ও ঋণ দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা ১৩/০২/২০২৫ ইং তারিখ  সকাল ১১ টায়  টুঙ্গিপাড়া উপজেলায় মানববন্ধন করেছেন এবং রাকিবুর জামানের শাস্তি এবং ভুক্তভোগীদের টাকা ফেরত দেয়ার দাবিতে প্রতিবাদ জানিয়ে সার্ভিস সেল শাখা বন্ধের দাবি তুলেছেন।ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা নির্দিষ্ট পরিমাণ টাকা ঋণ বা বীমার নামে জমা দিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতি টাকার পরিবর্তে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। উপজেলার বর্নি গ্রামের রাসেল শেখ নামে এক ব্যক্তি বলেন, আমাকে ঋণ দেওয়ার কথা বলে তিন বছর আগে এক লক্ষ ৩৯ হাজার টাকা হাতিয়ে নেয়। আমি টাকা ফেরত চাইলে আমাকে নানা ভাবে হুমকি দেয়া হচ্ছে। অন্যদিকে, গিমাডাঙ্গা গ্রামের আহাদ মোল্লা অভিযোগ করেছেন, আমার কাছ থেকে দশ বছরের বীমা করার কথা বলে ১৫ বছরের বীমা করে দেয়। আমি বীমার টাকা পরিশোধ করতে না পারার কারণে, আজ পর্যন্ত কোনো টাকা ফেরত পাইনি।পাকুড়তিয়া গ্রামের এক ভুক্তভোগী মহিলা জানান, তিন বছরে বীমা করানোর কথা বলে, ১৫ বছরের মেয়াদ দিয়ে বীমা করা হয়েছে। ৭ থেকে ৮টি কিস্তি পরিশোধ করার পরেও, মাত্র ২টি রিসিট দেওয়া হয়েছে এবং টাকা ফেরত চাইলে বারবার ঘুরানো হচ্ছে।" এ বিষয় নিয়ে রূপালী লাইফ ইন্সুরেন্স টুঙ্গীপাড়া মডেল সেল এর জিএম রাকিবুর জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন রাসেল নামে একটি ছেলে এক লক্ষ ৩৯ হাজার টাকা জমা দিয়েছিল আমি ৩৯ হাজার টাকা ফেরত দিয়েছি এক লক্ষ টাকা ফেরত দিবো আর কারো কোনো বিষয়ে আমি জানিনা। গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার পরে রিসিট না দিয়ে সাদা কাগজে লিখে দেওয়া হয়েছে। উপজেলার বৃদ্ধ এক ভদ্র মহিলা বলেন আমাকে দিয়া ১২ বছরের একটা পলিসি করাইছে এই তিন বছর মেয়াদ শেষ হয়ে গেছে আমাকে দিনের পর দিন ঘুরাচ্ছে এবং আমার বিমার প্রয়োজনীয় কাগজ পত্র অফিসে জমা নিয়েছে টাকা ফেরত দিচ্ছে না।এ বিষয়ে রাকিবুর  বলেন এটা ক্যাশিয়ার করেছে আমার জানা নেই ইতিপূর্বে ভুক্তভোগীর অভিযোগ নিয়ে সাংবাদিক জসিম মুন্সী রাকিবুজ্জামানের কাছে গেলে তিনি সাংবাদিক জসিমের নামে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে টুংগীপাড়া থানায়। রাকিবুজ্জামানের কাছে গণমাধ্যম কর্মীরা চাঁদাবাজির কোন প্রমাণ আছে কিনা জানতে চাইলে। তিনি বলেন আমার কাছে কোন প্রমাণ নেই আমাকে সে ডেকে নিয়ে অফার দিয়েছিল। তিনি সাংবাদিক জসিমের বিরুদ্ধে কোন প্রমাণ দেখাতে পারেনি। এই ঘটনার পর, ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। তারা রাকিবুর জামানকে শাস্তি এবং তাদের পাওনা টাকা দ্রুত পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। স্থানীয় প্রশাসন এই অভিযোগের  সঠিক পদক্ষেপ গ্রহণ করবে ভুক্তভোগী গ্রহকদের এই আশা ব্যাক্ত করেছেন। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত