ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

‘বশেমুরকৃবি’ এখন ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৩-২-২০২৫ রাত ১১:৫১

“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়” (বশেমুরকৃবি) এর নাম পরিবর্তিত হয়ে “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’’ হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

‘বশেমুরকৃবি’ থেকে ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ হওয়ায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয় পরিবার বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে বদ্ধপরিকর বলে ভাইস-চ্যান্সেলর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, ২০২৫ সালের টাইমস্ হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জনসহ অন্যান্য আন্তর্জাতিক র‌্যাংকিংয়েও গৌরবময় অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় বিভিন্ন আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে কৃতিত্বপূর্ণ অবস্থানের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভাইস-চ্যান্সেলর।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত