শাহজাদপুরে ওয়ায়েসী দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন
ভারত উপমহাদেশের মহান অলী সুফী মরমী কবি রাসুলেনোমা হযরত শাহ সুফী সৈয়দ ফতেহ্ আলী ওয়ায়েসী (রহঃ) এবং তাঁর কন্যা দোররে মাকনুন (গুপ্ত মতি) হযরত সৈয়দা জোহরা খাতুন (রহঃ) এর নামে ওয়ায়েসী দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার শেরখালী গ্রামে উক্ত দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, মহান অলী সুফী মরমী কবি রাসুলেনোমা হযরত শাহ সুফী সৈয়দ ফতেহ্ আলী ওয়ায়েসী (রহঃ) এবং তাঁর কন্যা দোররে মাকনুন হযরত সৈয়দা জোহরা খাতুন (রহঃ) এর জ্যোষ্ঠ পুত্র হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ আব্দুল মতিন জাহাঙ্গীর পীর কেবলা (রহঃ) এর মেঝো পুত্র গদিনশীন পীরজাদা ও দৈনিক জনকন্ঠের শাহজাদপুর নিজস্ব সংবাদদাতা সৈয়দ হুমায়ন পারভেজ শাব্বির। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাতে পীরজাদা সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির ওয়ায়েসী দরবার শরীফের কাজ দ্রুত সম্পন্ন করতে দরবারের আশেকান, ভক্তবৃন্দসহ সকলকে দোয়া করতে বলেন। মোনাজাতে অন্যান্যের মধ্যে শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এমএ জাফর লিটন, সাধারন সম্পাদক মো. আল আমিন হোসেন, সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য বিমল কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি রাসেল সরকার, শফিউল হাসান চৌধুরী লাইফ, মো. শামছুর রহমান শিশির, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লাবলু, প্রচার সম্পাদক মির্জা হুমায়ুন, এশিয়ান টিভির শাহজাদপুর প্রতিনিধি ওমর ফারুক, সাংবাদিক সাগর বসাক, শফিকুল ইসলাম পলাশসহ অসংখ্য ভক্ত ও আশেকানেরা অংশ নেন। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত দুই :আহত চার
বরগুনা ভূমি অফিসের কানুনগো সজলের ঘুষ বাণিজ্যের অভিযোগ
রায়গঞ্জে ছাত্রীকে হয়রানির অভিযোগে কলেজ ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে মানববন্ধন
যাচায় না করে কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না- চেয়ারম্যান মাহবুর রহমান
বোয়ালমারীর পল্লীতে অবৈধ ক্লিনিক অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা
বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইলে প্রবীণ সেবা সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটি গঠন
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান