ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নগরকান্দায় বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হরিয়ে খাদে; নিহত-১, আহত-৩৭


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ১৫-২-২০২৫ দুপুর ২:২৬

ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে মুক্তি দাস (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আরও আহত হয়েছেন ৩৭ জন।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা।নিহত মুক্তি রানী রাজবাড়ী সদর উপজেলার মৃত দিলু কুমার দাসের স্ত্রী।
 
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে আসার পথে নগরকান্দার ভবুকদিয়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিনোদপুর থেকে বরিশালে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
 
তিনি আরও জানান, বরযাত্রীদের বহনকারী তিনটি বাস ও একটি মাইক্রোবাসে মোট ২২০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় কবলিত বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন, যার অধিকাংশই আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
স্থানীয়রা জানান, শবে বরাতের নামাজ শেষে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে দেখতে পান যাত্রীবাহী বাসটি খাদে পড়ে গেছে। এরপর দ্রুত উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
 
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসে আটকেপড়া যাত্রীদের উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ