ধনবাড়ীতে উদ্ভাবনী ধারণা উপস্থাপন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্য সামনে রেখে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে আইসিটি বিভাগ বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক 'উদ্ভাবনী ধারণা উপস্থাপন' প্রতিযোগিতা ও আলোচনা সভা গত বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারী ২০২৫) সকাল ৯ টায় ইসলামিক ফাউন্ডেশন মডেল মসজিদ এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত প্রতিযোগিতা ও আলোচনা সভায় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আবু সাঈদ, উপজেলা নির্বাহী অফিসার, ধনবাড়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ বাবুল হাছান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ধনবাড়ী ।
বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন, মোহাম্মদ শওকত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধনবাড়ী, এস.এম.ফারুক ইমাম ,সহকারী প্রকৌশলী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ধনবাড়ী এবং আফসানা ফেরদৌস, তথ্যসেবা কর্মকর্তা ধনবাড়ী।মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জি. মোঃ নাঈম খান , উপজেলা আইসিটি অফিসার ধনবাড়ী ।
উক্ত প্রতিযোগিতা ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি ল্যাব এর কম্পিউটার ল্যাব অপারেটর মোঃ আল আমীন , নরিল্যা পাবলিক উচ্চ বিদ্যালয়, নাজমুল হাসান তালুকদার ,পাইস্কা উচ্চ বিদ্যালয় , মোঃ শফিকুল ইসলাম ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল, মোঃ ইসমাইল হোসেন হৃদয়,কদমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়, মিতু বাকালী ,কেন্দুয়া উচ্চ বিদ্যালয়, সাইদুর রহমান দিপু ,ভাইঘাট উচ্চ বিদ্যালয়, মোঃ কাজল হোসেন ,পাইস্কা উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষকগন।
প্রতিযোগিতা শিক্ষার্থীরা রোবোটিক্স, স্মার্ট সিটি/হাউজ ,এআই, মেশিন লার্নিং, সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং, মোবাইল এপ, ওয়েবসাইট, ওয়েব পোর্টাল ইত্যাদি বিষয় নিয়ে প্রতিযোগিতা তাদের চিন্তা ধারা উপস্থাপনা করেন ।প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মধ্যে নরিল্যা পাবলিক উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, পাইস্কা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান এবং কলেজিয়েট মডেল হাই স্কুল তৃতীয় স্থান লাভ করেন ।
প্রথম স্থান অধিকারী নরিল্যা পাবলিক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল জেলা পর্যায় অংশ গ্রহন করার জন্য মনোনিত হয়েছে ।
এমএসএম / এমএসএম
উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি
শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস
হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার