ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ডেভিল হান্ট এর তথ্য ফাঁসের অভিযোগ ওসির বিরুদ্ধে


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-২-২০২৫ দুপুর ৪:০

কুমিল্লার মুরাদনগরে ডেভিল হান্ট অপারেশনের গোপন  তথ্য ফাঁস করে তথ্য  প্রদানকারীকে  হুমকির মুখে ফেলেছেন  মুরাদনগরে থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান। 

জানা যায়, দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, এবং অপরাধীদের ধরতে শুরু করা হয় অপারেশন ডেভিল হান্ট নামে এক বিশেষ অভিযান। শুরু থেকেই  মুরাদনগর এই অভিযান বেশ  ঢিলেঢালা।  এতো বড় উপজেলায় এ পর্যন্ত মাত্র ৪ জন অপরাধীকে আটক করা হয়। রাঘব বোয়ালরা রয়েছেন ধরা ছোঁয়ার বাহিরে।  বিষয়টি নিয়ে শুরু থেকেই  উদ্বীগ্ন সচেতন মহল।
অভিযানে পুলিশকে  সহযোগিতা করতে অপরাধীদের তালিকার একটি   পিডিএফ ফাইল ওসি জাহিদুর রহমানের হোয়াটসঅ্যাপে পাঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য।  এই পিডিএফ ফাইলটি ওসির কাছ থেকে  বিভিন্ন অপরাধীদের হাতে চলে যায়। তারপর থেকে  তথ্য প্রদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  সমন্বয়ক  অপরিচিত নাম্বার থেকে একাধিক ফোন নাম্বার থেকে হুমকির সম্মুখীন হয়েছেন ।  

এবিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির সদস্য ও তথ্য প্রদানকারী  জানান, " অভিযানটির মূল লক্ষ্য হলো, সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা।  জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা। সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও দমন করা। কিন্তু মুরাদনগরে অভিযানের  বড়  কোনো সফলতা নেই। এখনো বহু চিহ্নিত অপরাধীরা আটক হয়নি।  বিষয়টি নিয়ে ওসির সাথে কথা হলে তিনি অপরাধীদের লিস্ট দিতে বলেন। ওনার কথায় সহযোগীতা করতে অপরাধীদের  একটি তালিকা ওসির হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি।  লিস্টে নাম থাকায় বেশ কয়েকজন অপরাধী  ফোনে আমাকে হুমকি দিয়েছেন। অনেকে পিডিএফ ফাইলটি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। এই মুহূর্তে প্রাণনাশে ভয়ে  শঙ্কিত তিনি। 

এবিষয়ে মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর  বলেন,  " তথ্য নিয়ে অফিসারদের সাথে কথা বলেছি।  ওটা কিভাবে বেরিয়ে গেছে আমার জানা নেই " । 

কুমিল্লা সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, " এবিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখি কি হয়েছে।

এমএসএম / এমএসএম

পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে

লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত