'ব্রি' কর্মচারীদের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) কর্মচারীদের আট দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে। সোমবার সকাল ১১'টায় পূর্ব চান্দনা এলাকায় কৃষি গবেষণা ১নং গেইটের বিপরীত পাশে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পতিত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের ব্রি'র দূর্নীতি, দুঃশাসন ও রাজনৈতিক বিবেচনায় কর্মজীবী নিপীড়ন এবং বর্তমান মহাপরিচালক কতৃক বৈষম্য নিরসনে অনিহার প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন করেছেন ব্রি জাতীয়বাদী শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন- সংগঠনের আহ্বায়ক তোফাজ্জল হোসেন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মো: রমজান আলী যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক, মো: আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপি সাবেক সভাপতি মোঃ আহম্মদ আলী রুশদী, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আব্দুর রশীদ ও সাধারণ সম্পাদক আইন উদ্দিন তালুকদার প্রমুখ।
কর্মজীবীদের ৮ দফা দাবী গুলো হলো :
• ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের অপসারণ করতে হবে।
• বিগত ১৫ বছরে চাকুরীচ্যুত ২৮ জন কর্মকর্তা-কর্মচারীকে (সর্বোচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক) আত্মীকরণ করতে হবে।
• বিগত ১৫ বছরে বৈষম্যের শিকার বিজ্ঞানী কর্মকর্তা-কর্মচারীদের ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করতে হবে।
• ব্রি'র ৯ জন শ্রমিকের বিগত ১৫ বছরের বকেয়া বেতন-ভাতাদি প্রদান করতে হবে।
• ব্রি'র ১৬ জন কর্মকর্তা ও কর্মচারীদের সাড়ে ৮ বছরের বকেয়া বেতন-ভাতাদি প্রদান করতে হবে।
• শ্রমিকদের ন্যায্য অতিরিক্ত কাজের ভাতা প্রদান করতে হবে।
• দলীয় বিবেচনায় টাইম স্কেল/ সিলেকশন গ্রেড বঞ্চিতদের টাইম স্কেল/সিলেকশন গ্রেড প্রদান করতে হবে।
• বিগত ১৫ বছরের দূর্নীতি ও অপশাসন এর তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ও অবৈধ নিয়োগ প্রাপ্তদের অপসারণ করতে হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ