ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

গাজীপুরে স্বতন্ত্র বার্তার মাসব্যাপী অনুষ্ঠান "জনপ্রিয়তার শীর্ষে"


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৭-২-২০২৫ বিকাল ৫:২৭

গাজীপুরে অনুষ্ঠিত হলো সাহিত্য ম্যাগাজিন এবং অনলাইন পত্রিকা স্বতন্ত্র বার্তা। সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক ও দেশের সুপরিচিত কবি, লেখক, কলামিস্ট এবং সাহিত্য প্রেমীদের কাছে প্রচারের অন্যতম মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে। স্বতন্ত্র বার্তা পরিবার থেকে মাসব্যাপী নিউজ, কবিতা ও গল্পের সেরা লেখকদের নিয়ে আয়োজন করা হয়েছে 'জনপ্রিয়তার শীর্ষে' নামক অনুষ্ঠান। 

শনিবার সন্ধ্যায় শহরের পোস্ট অফিস রোডে ৩০০ জন কবি, লেখক ও রিপোর্টারদের মধ্য থেকে অনলাইনে জনপ্রিয়তার ভিত্তিতে ৩ ক্যাটাগরি থেকে ৬ জনের মধ্যে সেরা পাঠক হিসাবে ২ জনকে বাছাই করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আফজাল হোসেন কায়সার। স্বতন্ত্র বার্তা উপদেষ্টা- তারেক রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক সহ-সভাপতি সৈয়দ আখতারুজ্জামান, গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক- আবিদ হোসেন বুলবুল, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন গাজীপুর জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাজী কামাল চৌধুরী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাইউল উদ্দিন খান, মোঃ আব্দুল বারী, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক- মোঃ মনির হোসেন সরকার, গাজীপুর সেন্ট্রার প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক- সোহাগ রহমান, জি কে নিউজ এর ব্যবস্থাপনা পরিচালক- মোঃ কাজল মিয়া, সাংবাদিক রেজাউল মোল্লা, সাংবাদিক শামীম, সাংবাদিক আবু সালে ভূইয়া, সাংবাদিক আব্দুল আলীমসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ। 

অনুষ্ঠান আয়োজনে ছিলেন স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট কবি ও সাংবাদিক মো: মশিউর রহমান। মাস ব্যাপি নিউজ, কবিতা,গল্প যাচাই-বাছাই সেরা লেখক হিসেবে প্রথম হয়েছেন- রাজশাহীর মোঃ ইব্রাহিম হোসেন, দ্বিতীয় হয়েছেন দিনাজপুরের  পুষ্টিবিদ লিনা আক্তার। সেরা কবি হিসেবে প্রথম হয়েছেন পটুয়াখালীর মনজুর মোরশেদ, দ্বিতীয় হয়েছেন সাতক্ষীরার সাকিব আল আমিন। সেরা রিপোর্টার হিসেবে প্রথম হয়েছেন যশোরের মোঃ বিল্লাল হোসাইন জয়, দ্বিতীয় হয়েছেন গাজীপুরের তুষার আহমেদ। সেরা পাঠক হিসাবে প্রথম হয়েছেন গাজীপুরের মোঃ আনোয়ার হোসেন, দ্বিতীয় হয়েছেন হাজী কামাল চৌধুরী। 

স্বতন্ত্র বার্তা পরিবারের পক্ষ থেকে সেরা কবি, লেখক ও রিপোর্টারদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আফজাল হোসেন কায়সার।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ