ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মঠবাড়িয়ায় কাডানা প্রবাসী জাকির হোসেনের সাথে ইমামদের মতবিনিময় সভা


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ১৮-২-২০২৫ দুপুর ১১:৪৯

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বকসির ঘটিচোরা নিবাসী বিশিষ্ট সমাজসেবক কানাডা প্রবাসী জনাব মো: জাকির হোসেনের সাথে মঠবাড়িয়ার বিভিন্ন এলাকার মসজিদের ইমামদের সাথে ১৭ ফেব্রুয়ারি রোজ সোমবার বিকাল ৪ ঘটিকার সময় থানাপাড়া কাজী বাড়ী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুস সালামের সভাপতিত্বে পৌর শহরের হোটেল রোজ ভ্যালিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সাবেক কৃষক দলের সভাপতি ও বেতমোর রাজপাড়া ইউনিয়নের সফল সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম.ফেরদৌস রুম্মান আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কানাডা প্রবাসী জনাব জাকির হোসেন বলেন, ইমামরা সমাজের সকল কাজের মূখপাত্র। অথচ তাদের তেমন কোন মূল্যায়ন করা হয় না। আমার বাবা সব সময় আলেম ওলামা ও ধর্মীয় ব্যক্তিদের সান্নিধ্যকে পছন্দ করতেন। এ অসুস্থ সমাজ ব্যবস্থাকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হলে ইমামদের মূল্যায়ন করতে হবে। আমি মঠবাড়িয়ায় একটি সুপরিকল্পিত পৌরসভা গড়ার স্বপ্ন দেখি। যে কারণে আপনাদের সুচিন্তিত মতামত আমার আগামী দিনের কর্মপরিকল্পনার পাথেয় হিসেবে অনুপ্রাণিত করবে। এ সময় বক্তব্য রাখেন মঠবাড়িয়া মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা            মো: শাহিন আলম, মঠবাড়িয়া কেন্দ্রীয় মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা মো: সিদ্দিকুর রহমান, আব্দুল মমিন দরবেশ বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: আবুল কালাম আজাদ, মঠবাড়িয়া হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: শিহাব উদ্দীন, মোমেনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো: ওয়াহেদুজ্জামান শাহ্জাহান ও হাফেজ আবু ছালেহ প্রমূখ। 

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ