কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রংপুরের কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে সভায় সভাপতিত্ব উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক। সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার ভুমি লোকমান হোসেন, ওসি তদন্ত মোস্তফা কামাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আর মামুন, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সুজয় সাহা, কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, প্রকৌশলী মনিরুল ইসলাম, অনলাইন প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন এলাকায় চুরি বৃদ্ধি, মাদক ও জুয়া, অবৈধভাবে বালু উত্তোলন, অদক্ষ চালক দিয়ে ট্রাক্টর কাঁকড়া গাড়ীতে পরিবহন বন্ধসহ বিভিন্ন সমস্যার নানাদিক বক্তব্যে উঠে আসে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদকের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। বাল্য বিয়ে বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। জুয়ার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। উত্থাপিত আইনশৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে রেজুলেশন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন। সভায় আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে