ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ১৮-২-২০২৫ দুপুর ৪:৩৫

গাইবান্ধার ফুলছড়িতে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট পীরগঞ্জ রংপুর আঞ্চিলিক কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারী উপজেলা কৃষি অফিসে উপসহকারি কৃষি কর্মকতা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক, তথ্য আপা, মাঠ কর্মী,  শিক্ষক,ইমাম,এনজিও কর্মী ও সাংবাদিকসহ ৩০ জন ব্যক্তির অংশগ্রহণে ৩ দিনের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন বারটান রংপুর পীরগঞ্জ আঞ্চলিক অফিসের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাদেকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিন্টু মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা রফিকুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মো: জহুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আঁখি সরকার সহ অন্যান্যরা।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন গাইবান্ধা জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম। 

এ প্রশিক্ষণে ফলিত পুষ্টি বিষয়ে ধারনা ও সুস্বাস্থ্যের জন্য সুষম খাবার গ্রহনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা এবং শর্করা জাতীয় খাদ্য, আমিষ, ভিটামিন, আঁশ জাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য,মৎস্য, খনিজ লবন,ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্য, তাপ ও শক্তি উৎপাদনকারী খাদ্যসহ বিভিন্ন শাকসবজি ফলমূল উপস্থাপন করা হয় এবং খাদ্য পুষ্টি বিষয়ে ধারণা দেয়া হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার