জামায়াতের কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তি দাবিতে পাবনায় জামায়াতের বিক্ষোভ-সমাবেশ গণমিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী এটিএম আজহারুল ইসলামের দ্রুত মুক্তির দাবিতে পাবনায় স্মরণকালের সর্ববৃহৎ গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে কোর্ট মোড়, অনন্ত মোড়, মুজাহিদ ক্লাব হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এর আগে সকাল ৯ টা থেকে বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়ন শাখা থেকে হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হতে থাকে শহীদ চত্বরে। আজহারুল ইসলামের মুক্তি সম্বলিত ব্যানার -প্লার্র্ড পদর্শন করা হয়।
পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক আব্দুল গাফ্ফার খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি বলেন, শেখ হাসিনার ট্রেন বহরে হামলার মিথ্যা মামলায় পাবনা বিএনপির ৪৭ নেতাকর্মী মুক্তি পেয়েছেন। ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি লুৎফুর রহমান বাবর মুক্তি পেয়েছেন। তারেক রহমানও মুক্তি পেয়েছেন। এতে আমরা অত্যন্ত খুশি ও আনন্দিত। তবে এখনো জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি না পাওয়া দু:খজনক। বর্তমান সরকারের ৬ মাস অতিবাহিত হলেও মজলুম এ জননেতার মুক্তি মেলেনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি অবিলম্বে আমাদের নেতাকে মুক্তি দিন। তাছাড়া দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন এই নেতা।
খুনি হাসিনা পালিয়ে গেছে। তার ভূয়া ট্রাইব্যুনালের মিথ্যা মামলা ৬ মাস কোনভাবেই টিকতে পারে না। বর্তমান সরকার সংস্কার কওে দেশে নির্বাচন উপহার দিবে। আমরা দেশের ১৮ কোটি মানুষ সহযোগিতা করব। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখার আহবান জানান।
এসময় আরও বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ ইকবাল হোসাইন, সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম, বগুড়া অঞ্চল পরিচালক টিমের সদস্য নজরুল ইসলাম, বেড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল বাছেত খান, পাবনা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ , সদর আমীর আব্দুর রব, সাবেক আমীর অধ্যাপক রকিব উদ্দিন, ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ