কুমিল্লার মিরপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
" পুলিশই জনতা, জনতাই পুলিশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাসড়কে, মাদক, চুরি, ছিনতাই ও দূর্ঘটনা হ্রাস করতে কুমিল্লা রিজিয়নের মিরপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুর ১ টায় কুমিল্লা -সিলেট আঞ্চলিক মহাসড়কের মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির মাঠে এ সভাটি অনুষ্ঠিত হয়।হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সাদি'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিআইজি হাবিবুর রহমান খান (অপারেসন-পূর্ব বিভাগ) হাইওয়ে পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা।
প্রধান অতিথি বলেন, " হাইওয়ে সড়কে যে কোনো অপরাধ দমনে হাইওয়ে পুলিশের তৎপরতা আগের চেয়ে বেশি । মাদক, চোরাকারবারি ও সড়কের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। দূর্ঘটনা রোধে গাড়ীর চালকদের সচেতন হওয়া জরুরী। যে কোনো অপরাধ দমনে হাইওয়ে পুলিশের পাশাপাশি সচেতন মহলের
সহযোগীতা কামনা করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডি আইজি মো. খাইরুল আমিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন মিরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ পারভেজ আলী। সভা শেষে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন ডিআইজি হাবিবুর রহমান খান। এসময় তিনি হাইওয়ে পুলিশের নানান কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। উক্ত সভায় স্থানীয় জনতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, পরিবহন খাতের মালিক-শ্রমিক ও কমিউনিটি পুলিশিং সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক
শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে
লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ