ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবচরে এক গৃহবধূর নাকে শয়তানের নিঃশ্বাস দিয়ে তিনলক্ষ টাকা নিয়ে যায় একটি প্রতারক চক্র


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৮-২-২০২৫ বিকাল ৫:৪০

মাদারীপুর জেলার শিবচর পৌর শহরের ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংকের সিঁড়ি দিয়ে উঠার সময় লাকি আক্তার (২৫)নামের এক নারীর নাকে শয়তানে নিঃশ্বাস (স্কোপোলামিন) দিয়ে কৌশলে  নগদ তিন লক্ষ টাকা ও একটি বাটন মোবাইল ফোন এবং ব্যাংকের চেক বই  ছিনতাই হওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে শিবচর পৌর শহরের ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংকের সিঁড়ির উপরে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী লাখি আক্তার উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্না তলা গ্রামের সোরহাব শিকদারের স্ত্রী।ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে লাকি আক্তার নিজবাড়ী হইতে তিন লক্ষ টাকা নিয়ে তার ভাসুর কামাল এর অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য আসে। এবং ডিআইজি মার্কেটে অবস্থিত  ইসলামী ব্যাংক শিবচর শাখায় মোবাইলে কথা বলতে বলতে উড়তে থাকে কিন্তু ব্যাংকের  সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা অপরিচিত এক মহিলা একটি কাগজ বের করে দিয়ে একটি ব্যাংকের ঠিকানা জানতে চায়। যখনই লাকি আক্তার কাগজটি পড়তে থাকে কাগজটির অপর পিট থেকে টোকা দিয়ে কাগজের সাথে লাগানো শয়তানি নিঃশ্বাস ( স্কোপোলামিন)
লাখি আক্তারের নাকে ছিটিয়ে দেয়। এরপর থেকেই লাকি পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যায়। এবং প্রতারকের কথা মত তার সাথে থাকা তিন লক্ষ টাকা বাটন মোবাইল ইসলামী ব্যাংকের চেক বই দিয়ে দেয়। 

এ বিষয়ে শিবচর থানার ওসি মোঃ রতন শেখ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি।  মার্কেটে সিসি ক্যামেরা না থাকায় অপরাধীদের সনাক্ত করতে কষ্ট হচ্ছে। তবে আমরা এ বিষয়ে কাজ করছি।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার