ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরীতে জাতীয় সংগীত বিকৃত ক‌রে টিকটক করায় যুবলীগ নেতা গ্রেপ্তার


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ১৯-২-২০২৫ দুপুর ১:৪৯

জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তিমূলক ভিডিও টিকটকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত ৯টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ডিআইও-১ মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম মো. আলম মিয়া। তিনি উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য ও একই ইউনিয়নের গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য মো. আলম মিয়া গত ৩/৪ দিন আগে তার টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে বাংলাদেশের জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উসকানি ও কটূক্তিমূলক ভিডিও ছড়িয়ে দেয়। সোমবার রাত ৯টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার