ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

না‌গেশ্বরী‌তে মাইক্রোফাইন‌্যান্স ছওয়াব এর শাখা উদ্বোধন


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ১৯-২-২০২৫ দুপুর ১:৫২

না‌গেশ্বরী‌তে ইসলামীয়া শ‌রিয়াহ ভি‌ত্তিক মাইক্রোফাইন‌্যান্স ছওয়াব‘র এর ৪তম শাখা উদ্বে‌াধন হ‌য়ে‌ছে। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর শহরস্থ বলদিটারীতে শাখা কার্যালয় শুভ উদ্বোধন ক‌রেন ছওয়াব‘র জেনা‌রেল ম‌্যা‌নেজার লোকমান হো‌সাইন তালুকদার। 

এসময় উপস্থিত ছিলেন ছওয়াব ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার মোঃ আবুল হাসান ও সহকারী ম্যানেজার প্রোগ্রাম বিভাগের আবু সাঈদ মোল্লা। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছিলেন না‌গেশ্বরী কা‌মিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামছুদ্দিন ও সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হা‌মিদ মিয়া, উপ‌জেলা সা‌বেক ভাইস চেয়ারম্যান ম‌জিবুল হক খন্দকার (বেলাল মাস্টার ) নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমীর প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান ও সিনিয়র শিক্ষক মোঃ আফজাল হোসেন সরকার । মুসলিম  নিকাহ কাজী রেজিষ্টার মোসলেম উদ্দিন ও ফুলবাড়ী উপজেলা ছওয়াব এর অফিসার মোঃ এরশাদুল হক খন্দকার। 

এ ছাড়াও উপজেলার বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছওয়াব‘র জেনা‌রেল ম‌্যা‌নেজার লোকমান হো‌সাইন তালুকদার বলেন ছওয়াব‘ সর্ম্পূন হালাল পদ্ধতিতে শরীয়াহ ভিত্তিক ব্যবসা করে, কখনো অর্থ লেনদেন করে না। পন্য কেনাবেচার মাধ্যমে ছওয়াব ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও ছওয়াব ফাউন্ডেশন সামাজিক কাজের অংশ হিসেবে বিভিন্ন মাদ্রাসায়,অজুখানা নির্মাণ,টিওবয়েল স্থাপন ও মসজিদ নির্মাণের কাজ
করে আসছে।ভবিষ্যতে কুড়িগ্রাম নাগেশ্বরীতে ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা ও দুস্থ মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল ও মসজিদ নির্মাণ করা হবে বলে তিনি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় নাগেশ্বরী প্রতিনিধি মজিবর রহমান, সাংবাদিক মোসলেম উদ্দিন, আব্দুল হাই, শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার