পাবনা জেলার সবচেয়ে বড় ও আধুনিকমানের শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে পাকশীতে
মাতৃভাষা বাংলার জন্য পৃথিবীর মধ্যে একমাত্র বাঙালিরাই প্রাণ দেওয়ায় বাংলাভাষা আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছে বলে মন্তব্য করেছেন,বিএনপির কেন্দ্রিয়নেতা,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। আজ বুধবার সকালে পাকশী রেলওয়ে বিভাগীয় অফিস চত্বরে পাবনা জেলার সবচেয়ে বড় ও আধুনিকমানের শহীদ মিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। রেলওয়ের আর্থিক সহায়তায় ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম লিটনের ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ্ সূফী নূর মোহাম্মদ। পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী ওয়ানের সভাপতিত্বে এসময় পাকশী বিভাগীয় রেলওয়ে লোকো প্রকৌশলী আশিষ কুমার মন্ডল, পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার,পাকশী বিভাগীয় রেলওয়ে ডিএসটিই এমএম.রাজিব বিল্লাহ, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না,পাকশী বিভাগীয় রেলওয়ে ডিইই রিফাত শাকিল, পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহণ কর্মকর্তা হাসিনা বেগম,শ্রমিকদল নেতা সোহেল রানা,শ্রমিকদল নেতা সুমন পারভেজ সোহেল আহমেদ,সল্লু হোসেন,বিএনপি নেতা হিরোক সরদার,আজমত আলী,ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া,মিষ্টি বিতরণ ও ফিতা কেটে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়।
এমএসএম / এমএসএম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ