রঙিন ফুলকপিতে চাষে সফল খানসামার প্রান্তিক কৃষক রফিকুল
রঙিন ফুলকপি চাষ করে উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় সফলতার নতুন দিগন্ত উন্মোচন করেছেন প্রান্তিক কৃষক মো. রফিকুল ইসলাম। উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা এলাকার এই কৃষক তাঁর নিজ জমিতে রঙিন ফুলকপির চাষাবাদ করে স্থানীয় কৃষকদের মাঝে সাড়া ফেলেছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সরেজমিনে দেখা যায়, বাজারে পাইকারী দরে বিক্রির জন্য নিজের ক্ষতি থেকে রঙিন ফুলকপি সংগ্রহ করছেন রফিকুল ইসলাম। ক্ষেতের চারপাশে যেন রঙের মেলা, যেখানে সবুজ পাতায় মোড়ানো সোনালি, লাল, হলুদ ও বেগুনি রঙের ফুলকপি চোখ জুড়াচ্ছে। এই চমৎকার রঙিন ফুলকপি দেখে স্থানীয় কৃষক ও উৎসুক দর্শকেরা মুগ্ধ। কেউ কিনছেন আবার কেউ চাষের পরামর্শ নিচ্ছেন।
রঙিন ফুলকপি চাষী রফিকুল ইসলাম বলেন, গত কয়েক বছর ধরে তিনি নিয়মিত সাদা ফুলকপি ও বাঁধাকপি চাষ করে আসছেন। চলতি মৌসুমে কৃষি অফিসের সহযোগিতায় ৩৩ শতক নিজ জমিতে হাইব্রিড রঙিলা জাতের এই রঙিন ফুলকপি চাষ করেন। এই ফুলকপি চাষের জন্য বিশেষ কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না। সব মিলিয়ে ৮-১০ হাজার টাকার খরচে তিনি ৫০-৬০ হাজার টাকার বিক্রির আশা করছেন।
প্রতিটি ফুলকপি ২০-২৫ টাকায় বিক্রি করে ইতিমধ্যেই ৩০-৩৫ হাজার টাকার ফুলকপি বিক্রি করেছেন তিনি। উপজেলা কৃষি বিভাগ জানায়, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রঙিন ফুলকপি চাষ শুরু হয়েছে। ২০২৪-২০২৫ রবি মৌসুমে কৃষি বিভাগের পক্ষ থেকে ওই কৃষককে চারা বিতরণ, জৈব সার, ফেরোমন ফাঁদ এবং পরামর্শ প্রদান করা হয় ।
এদিকে রঙিন ফুলকপির আকর্ষণীয় রঙ ও সুস্বাদু স্বাদের কারণে এগুলোর বাজার মূল্য সাদা ফুলকপির তুলনায় বেশি ফলে কৃষকরা কম পুঁজিতে অধিক লাভবান হওয়ার সুযোগ পেয়ে চলেছেন।
রফিকুল ইসলাম বলেন, কৃষি অফিসের সহযোগিতায় রঙিন ফুলকপি চাষ করে স্বল্প খরচে বেশি লাভবান হয়েছি। ফলে আগামী মৌসুমে আরও বেশী জমিতে রঙিন ফুলকপি চাষাবাদ করবো।
খামারপাড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ.ম.জাহিদুল ইসলাম বলেন, কৃষি অফিস থেকে সার্বক্ষণিক ওই কৃষককে সার, বীজ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। রঙিন ফুলকপি চাষে তাঁর সফলতা দেখে অন্যান্য কৃষকরাও চাষাবাদের জন্য উদ্বুদ্ধ হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, রঙিন ফুলকপি চাষাবাদের শুরু থেকেই কৃষক রফিকুল ইসলাম কে কৃষি অফিসের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। ফুলকপির ফলনও ভালো হয়েছে। নতুন এই জাতের রঙিন ফুলকপি পুষ্টি চাহিদা পূরণ করবে। সেই সাথে অল্প পুঁজিতে কৃষকরা অধিক লাভবান হবে। এইজন্য উপজেলা কৃষি বিভাগ সার্বিক বিষয়ে কৃষকদের সহযোগিতা করছেন।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা