নাগেশ্বরীতে বৈষম্য বিরোধী ছাত্রসহ এলাকাবাসী ৭মাদক ব্যবসায়ীর বাড়ী ঘর ভাংচুর করেছে
দীর্ঘদিন থেকে নাগেশ্বরী উপজেলায় মাদকের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র ও এলাকাবাসী। এরই জের ধরে ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সাঞ্জুয়ার ভিটা মহল্লায় অন্তত ৭ জন মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করেছে।
সংবাদ পেয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তারা উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে সেখানে যোগ দেন এসপি (সার্কেল) মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান।
তবে বিক্ষুব্ধ জনতা ৭জন মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করে। পরে তারা ফিরে যাওয়ার পথে এক মাদক কারবারির মুদি দোকানে হামলা চালিয়ে সেটিতে অগ্নিসংযোগ করে।
ঘটনাস্থলে উপস্থিত কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, “এলাকাবাসীর সহযোগিতা পেলে মাদক কারবারিদের নির্মূল করতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকের অবৈধ ব্যবসা চলছিল। প্রশাসনের হস্তক্ষেপে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদী এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ