ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ কার্যক্রম শুরু


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২০-২-২০২৫ দুপুর ৩:১৯

ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর ছাত্রদলের আওতাধীন গাজীপুরের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করা হয়েছে। 

সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাওয়াল কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাফসানজানি খন্দকার সজল, সাবেক যুগ্ন আহবায়ক নয়ন দেওয়ান, সদস্য মোঃ হাসিম, ভাওয়াল কলেজ ছাত্রদল নেতা শোয়েব আহমেদ শান্ত, শাকিল সরকার, রুহুল আমিন, মিনহাজুল ইসলাম, সিয়াম, নাঈম, রুবেল আহমেদ, আরাফাত, সোহান প্রমুখ।

এ সময় ভাওয়াল কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক রাফসানজানি খন্দকার সজল বলেন, ছাত্রদল বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে ভাওয়াল কলেজের শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদ করেছে। সন্ত্রাসমুক্ত নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ও গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহায়তা করা, খেলাধুলার আয়োজন, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা, গবেষণা প্রভৃতি কর্মকাণ্ডে শিক্ষার্থীদের পাশে থাকায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আদর্শ বুকে ধারণ করে শিক্ষা, ঐক্য ও প্রগতির পতাকা বহন করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে তারাই আগামী দিনে ছাত্রদল করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ৩১ দফার ভিত্তিতে একটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন তারা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত